জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়
ইসলাম মানুষকে কর্মঠ, আত্মনির্ভরশীল ও পরিশ্রমী হতে উৎসাহিত করে। অলসতা কিংবা অন্যের ওপর নির্ভরশীলতাকে ইসলাম সমর্থন করে না। বরং হালাল উপায়ে জীবিকা অর্জনের জন্য আন্তরিক চেষ্টা ও কঠোর পরিশ্রমকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে।