মাদরাসার ফল খারাপ কেন, জানতে চাইলেন শিক্ষামন্ত্রী নিজেই
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।