বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও মারা যাননি দণ্ডিত আসামি ক্রিস্টিয়া পাইক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নাসভিলের একটি হাসপাতালে অচেতন অবস্থায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।