প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া অত্যন্ত জরুরি। বাইরে খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে তিনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন। এ সময় তিনি রাজধানীর পানি সরবরাহ পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে, যার ৭৪ শতাংশই ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ও ভূমিকম্পের ঝুঁকি এড়াতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে পদ্মা নদী থেকে রাজধানীতে আরও ১০০ কোটি লিটার পানি সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
জাতীয়
হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার প্রতিও জোর দেন মীর শাহে আলম। ক্লান্তিসহ নানা শারীরিক সমস্যা এড়াতে তিনি চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি গ্রহণ ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার মেস।