Skip to main content
Latest

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

Advertisement
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী
ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গাড়িতে আগুন দিয়ে বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। যারা এ ধরনের কাজ করছে, তারা সন্ত্রাসী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে এসব কথা বলেন তিনি।

বিগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার উল্লেখ করেন তিনি।

সারা দেশে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে রাস্তাঘাটে প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এই পঞ্চম বাহিনীকে প্রতিবেশী দেশ ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো ক্রমেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কাহিনী বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করে দেখানো হয়েছিল।

নতু প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।এনএত

Advertisement
728*90 Ad One-be
Dhaka Magazine Follow our Google News channel for updates
Politics More from
Fire on AB Party chairman's car, condemnation and protest

Fire on AB Party chairman's car, condemnation and protest

4 hours ago
Factories for producing corruption-free and skilled people are Shibir and Chhatri Sangstha: Amir Hamza

Factories for producing corruption-free and skilled people are Shibir and Chhatri Sangstha: Amir Hamza

5 hours ago
Awami League has come this far due to BNP's shelter and patronage: Sarjis Alam

Awami League has come this far due to BNP's shelter and patronage: Sarjis Alam

6 hours ago
Awami League must be banned by declaring it directly a terrorist group: AB Jubayer

Awami League must be banned by declaring it directly a terrorist group: AB Jubayer

7 hours ago
Build fortresses in neighborhoods; terrorists’ fangs must be broken: Tuku

Build fortresses in neighborhoods; terrorists’ fangs must be broken: Tuku

1 day ago
Jamaat will not play the role of a silent spectator: Mohammad Selim Uddin

Jamaat will not play the role of a silent spectator: Mohammad Selim Uddin

1 day ago