Latest

পাবনায় দুরারোগ্য রোগী ও দুস্থ পরিবারের মাঝে সাড়ে ৪৪ লাখ টাকার অনুদান বিতরণ

পাবনায় দুরারোগ্য রোগী ও দুস্থ পরিবারের মাঝে সাড়ে ৪৪ লাখ টাকার অনুদান বিতরণ
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পাবনায় ক্যান্সার, কিডনি জটিলতাসহ ছয় ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী এবং অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৪৪ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে পাবনা সদরের আলহাজ আহেদ আলী ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা কে এম মুসা, আব্দুস সামাদ খান মন্টু, প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন ও হাফিজুর রহমান রয়েল বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি জটিলতাসহ ছয় ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া ২০০টি দুস্থ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়তে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Dhaka Magazine Follow our Google News channel for updates
Country More from
LGRD State Minister Mir Shahe Alam MP Stands by Meritorious Student Admitted to Begum Rokeya University

LGRD State Minister Mir Shahe Alam MP Stands by Meritorious Student Admitted to Begum Rokeya University

1 day ago
MP Momen Accuses PM's Special Assistant Over Attack on Santhia Mosque

MP Momen Accuses PM's Special Assistant Over Attack on Santhia Mosque

1 day ago
Lawyer Stabbed to Death by Miscreants in Bagerhat

Lawyer Stabbed to Death by Miscreants in Bagerhat

1 day ago
Allegation of torturing a child student with cane and rod on charge of theft in Pabna, teacher handed over to police after mob beating

Allegation of torturing a child student with cane and rod on charge of theft in Pabna, teacher handed over to police after mob beating

2 days ago
Attempt to push 8 people at Kushtia border, BGB foils

Attempt to push 8 people at Kushtia border, BGB foils

2 days ago
BNP leader gets committee position 5 months after death

BNP leader gets committee position 5 months after death

4 days ago