ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন, কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়ন সহজ করতে বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
ডা. রুদাবা খন্দকারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. তাহমিদ আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন ভাই থাপা। প্যানেল আলোচনায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা খাদ্য পুষ্টিকরণ কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।