জাতীয়

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চাষের মাছে স্বয়ংসম্পূর্ণতা এলেও জলবায়ু পরিবর্তন ও অসচেতনতার কারণে প্রাকৃতিক প্রজননক্ষেত্রগুলো হুমকির মুখে। এ সংকট উত্তরণে তিনি বিজ্ঞানীদের দেশি মাছের জাত উন্নয়ন, বিলুপ্তপ্রায় প্রজাতির পুনরুদ্ধার এবং নিরাপদ মৎস্য উৎপাদনে গবেষণা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি গুণগত মান বজায় রেখে বিদেশে পর্যাপ্ত মাছ রপ্তানির লক্ষ্যমাত্রার কথাও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছের উৎপাদন ও স্বাদ পানির গুণগত মানের ওপর নির্ভরশীল। তাই দূষণ রোধ ও নদী-খাল খননের মাধ্যমে মাছের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএফআরআই-এর মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর