অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরীয় বিনিয়োগকারীদের বিভিন্ন পরিচালনাগত ও আমদানিসংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলীদের কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার প্রস্তাব দেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের পণ্য আমদানিতে প্রশাসনিক জটিলতা এবং কাস্টমস নীতিমালার প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী এসব সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। শিগগিরই এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও কোরীয় বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজনের কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর