সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে একটি ছাউনিতে আশ্রয় নেন কয়েকজন। সেখানে আকস্মিক বজ্রপাতে ছয়জন নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় পরে পাবনা জেনারেল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের দাফন ও আহতদের জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারগুলোকে আরও সাহায্য করা হবে।
সারাদেশ
পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান
অনুদান প্রদানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শোক প্রকাশের পাশাপাশি এসব পরিবারের খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, এই বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন নলমুড়া গ্রামের রব্বেল হোসেন (২২), মিজান আলী (১২), সাজিদ হোসেন (১০), আব্দুল্লাহ প্রামাণিক (১৮), ইমন হোসেন (১৪) এবং গঞ্জমতি গ্রামের শাওন হোসেন (২২)।