শিল্প

বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করলে জাপানি প্রতিষ্ঠানগুলো বড় অভ্যন্তরীণ বাজারে প্রবেশের পাশাপাশি অন্যান্য দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের উদ্যোগে বাংলাদেশ সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হবে এবং ২০৩৪ সালের মধ্যে জিডিপি এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আওতায় বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং জাপানের পণ্যও বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য জ্বালানি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এআই ও রোবোটিকসভিত্তিক তথ্যপ্রযুক্তি পার্ক, মহাকাশ প্রযুক্তি এবং সারা দেশে উড়ালসড়ক ও রেল নেটওয়ার্ক গড়ে তোলার মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহায়তা ও বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও, দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারে বাংলাদেশের তরুণদের জাপানি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর