জাতীয়

কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ অক্টোবর) ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর অধীনে জাপানি অনুদান সহায়তার এই নথিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। ঢাকাস্থ জাপান দূতাবাস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

দূতাবাস জানায়, নতুন এই টহল জাহাজ সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ বাড়াবে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা প্রধানমন্ত্রীর এই সফরের সময় স্বাক্ষরিত চুক্তিটি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর