জাতীয়

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া বরিশালে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন এবং ঢাকা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

বিজ্ঞাপন

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৮০ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ৩০২, চট্টগ্রামে ২২২, বরিশালে ২০৩, রাজশাহীতে ১৯৯, ঢাকা উত্তর সিটিতে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ ও সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৫৫, চট্টগ্রামে ২৫, বরিশালে ২৪, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ১৯, রংপুরে ৬ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর