বিনোদন

১৬ বছরেই বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সৃজলার জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি। মাত্র ১৬ বছর বয়সেই তাকে পরিবার ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রামে নামতে হয়। অল্প বয়সে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া তাকে মানসিকভাবে শক্ত ও স্বাধীনচেতা করে তোলে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রথমবারের মতো আয়োজিত ‘বিগ বস বাংলা’র মঞ্চে সঞ্চালক সৌরভ গাঙ্গুলি ও অন্যান্য প্রতিযোগীর সামনে নিজের জীবনের এই আবেগঘন অধ্যায়ের কথা তুলে ধরেন সৃজলা। অতীতের কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তার অভিজ্ঞতার কথা শুনে উপস্থিত সবাইও নীরব হয়ে যান।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ সৃজলা গুহ। ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতিও তার আগ্রহ রয়েছে। ইতোমধ্যে তার লেখা একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর