সারাদেশ

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দায়িত্ব পাওয়ার পর কিশোরগঞ্জে এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।

বিজ্ঞাপন

সভায় জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, যানজটসহ বিভিন্ন সমস্যা ও সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ড, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা বিএনপির নেতারা।

আরও পড়ুন

এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর ও কার্যকর করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সভা শেষে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর