সকাল ৮টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিন সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)সহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন কর্মী।
সারাদেশ
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর অসন্তোষ
পরে হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, অনুপস্থিত কয়েকজন কর্মচারী আগের দিনের হাজিরা খাতায় স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি দেখে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া অফিসে উপস্থিত হলে প্রতিমন্ত্রী তার কাছে অনিয়মের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, অফিসে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ সঠিক ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে জনগণকে মানসম্মত ভূমি সেবা দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।