সারাদেশ

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাদের অধিকার ফিরিয়ে দিতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের আর্থিক বা অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি অতীতের নির্বাচনী ব্যবস্থায় ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, আগের সময়ে নির্বাচনের সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অনৈতিকভাবে অর্থ দেওয়ার অভিযোগ ছিল। তবে এবার নির্বাচনে তিনি নিজে কাউকে অর্থ দেননি এবং কেউ অর্থও চাননি বলে দাবি করেন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মকর্তাদের চাকরি হারানোর ভয় দেখিয়ে কিংবা অন্য কোনো উপায়ে অনৈতিক সুবিধা নেওয়ার দিন শেষ হয়েছে। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ জন্য হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত খাবার এবং চিকিৎসক-নার্সদের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দেশকে বাঁচাতে দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অতীতে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ঠিকাদারি কাজ, চিকিৎসক ও নার্সদের বদলি এবং প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে অনৈতিক লেনদেনের অভিযোগ ছিল। এসব অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

তিনি আরও বলেন, দুর্নীতি, মাদক, জুয়া ও অনিয়ম প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জুয়া, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম, জেলা তথ্য অফিসার নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রওশন আরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর