সারাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রোববার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন জেলা বিএনপির নেতারা।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির নেতারা। তাদের পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, খালেদ হোসেন পরাগ ফেসবুকের মাধ্যমে পাবনার কয়েকজন ব্যবসায়ীকে হুমকি-ধমকি দিচ্ছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও প্রচারিত হচ্ছে। এতে জেলা বিএনপির নেতাদের সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়, বিষয়গুলো নিয়ে জেলা বিএনপির নেতারা পরাগের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং দলের বিভিন্ন নেতার সঙ্গে অসদাচরণ করেন। ব্যক্তির কর্মকাণ্ডের কারণে বিএনপি ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হোক—এটি কাম্য নয় উল্লেখ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকারসহ সাতজন শীর্ষ নেতা স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালেদ হোসেন পরাগ বলেন, অভিযোগকারীদের বক্তব্য নিয়ে তার ভাবার সময় নেই এবং তাদের কথাকে তিনি গুরুত্ব দেন না।

এর আগে গত ২ আগস্ট খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাংবাদিকদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একই বিভাগের আরও খবর