রাজনীতি

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। পুলিশ ভাইদের বলছি, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল।

বিজ্ঞাপন

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জোর দিয়ে বলতে পারেন, আপনাদের মন্ত্রী পয়সা খায় না। একটা মানুষ কতটা সৎ, তখনই বোঝা যাবে যখন তিনি কতটা অসৎ হওয়ার সুযোগ পেয়েছেন। ২০০৫ সালে যখন খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেছিলাম, তখনো আমাকে কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি। আমি চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে জড়িত নই; এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকুক, এটা আমি চাই না।’

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর