তিনি জানান, এ নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণের কাজ করা হচ্ছে। এর ফলে নদী ও খালের নাব্যতা দীর্ঘস্থায়ীভাবে বজায় রাখা সম্ভব হবে।
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকল্পের সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে। নদীতে সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।
উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
গত ১৬ জুন ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।