বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭৫৫ জন, বরিশাল বিভাগে ১৬৭, চট্টগ্রামে ১৫০, খুলনায় ১৭৪, রাজশাহীতে ১৩৩, ময়মনসিংহে ৭৬ এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯
এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,০৭০ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১৮ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫২, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।