অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (OMDP)-এর প্রধান টাকেও কোইকে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস, সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের রিজিওনাল হেড শুজি হাশিজুমেসহ এডিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান এবং কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর