নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে সরকারি ঋণ ছিল জিডিপির ৩৬ শতাংশ; একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার, যা ২০০৯ সালে ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আগামী বছরগুলোতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে — ২০২৫-২৬ অর্থবছরে আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার, ২০২৯-৩০ অর্থবছরে তা প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়; ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা
নো বলা হয়, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় এবং রিজার্ভ কমে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমেছিল। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে এবং রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হারও প্রায় ১২ শতাংশ থেকে কমে বর্তমানে ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।
আরও পড়ুন
ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক খাত পুনর্গঠন, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার এবং ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নোটটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা হয়।ঋণটে