রাজনীতি

মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না; এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সবার কাছে স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়ে নিষিদ্ধ হয়েছে; জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সঙ্গে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা রুখতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বীসহ জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর