সারাদেশ

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন এবং স্বনির্ভর সমাজ গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি সফল সমবায়ীদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
 
 

একই বিভাগের আরও খবর