শিক্ষা

এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো।

বিজ্ঞাপন

​আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একযোগে নিজেদের ফল জানতে পারছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অনলাইনে নিজেদের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর