আন্তর্জাতিক

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানান, সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক শেষ হওয়ার পর পুরোনো ঘটনাগুলোকে সূক্ষ্মভাবে খুঁটিয়ে দেখে সহিংসতা বা যৌন নিপীড়ন হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। কেরালার একটি মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়, যেখানে এক নারী আট বছর পর তাঁর বিবাহিত সাবেক প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। ১৫ বছর পর ওই ব্যক্তিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালত বলেন, এটি স্পষ্টতই পারস্পরিক সম্মতির সম্পর্ক ছিল।

বিজ্ঞাপন

​আদালত সতর্ক করে বলেন, প্রতিটি তিক্ত বিচ্ছেদকে ধর্ষণের মামলায় রূপ দিলে মূল অপরাধের গুরুত্ব কমে যায়। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং এটি প্রতারণা বা জালিয়াতি নয়। তবে সত্যিকার অর্থে যেখানে সম্মতির অভাব বা যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া যাবে, সেখানে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। আদালত জোর দিয়ে বলেন, সম্পর্ক ভেঙে গেলে বিচারব্যবস্থাকে যেন প্রতিশোধ নেওয়ার হাতিয়ারে পরিণত করা না হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর