সারাদেশ

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন প্রধানমন্ত্রী গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ তৈরি হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সাঁতার প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতিও উৎসাহিত করা হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি।

বিজ্ঞাপন

এ ছাড়া কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর