জাতীয়

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে একই উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। ফলে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর