বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
জাতীয়
জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এ উপনির্বাচনে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
১১-দলীয় জোটের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
দেশে সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি পরিহার করে আনন্দমুখর নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় নির্বাচন কমিশন।