জাতীয়

কর্মসংস্থান ও শ্রমিকদের কল্যাণ নিয়ে জনপ্রশাসন উপদেষ্টা-আইএলও বৈঠক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাক্ষাৎকালে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে এআই ও অটোমেশনের ব্যবহার বাড়ছে। পরিবর্তিত এ পরিস্থিতির সঙ্গে শ্রমবাজারকে খাপ খাইয়ে নিতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন কর্মসংস্থানের মান উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে কাজের সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের ওপর জোর দেন। তিনি আইএলওর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে আন্তমন্ত্রণালয় সমন্বয় ইউনিট হিসেবে কাজ করার অনুরোধ জানান। পাশাপাশি গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেনসহ আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর