জাতীয়

সরকারি বাসায় এডিসের লার্ভা পেলে বরাদ্দ বাতিল ও জরিমানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে তাঁদের সেখানে থাকার কোনো যোগ্যতা নেই। এ সময় তিনি পরিবীক্ষণ কমিটির সদস্যদের যেখানেই অনিয়ম ও লার্ভা পাওয়া যাবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাভিত্তিক ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা উত্তরে ১০টি এবং দক্ষিণে ১০টি টিম কাজ করবে, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বিজ্ঞাপন

রাজধানীর সৌন্দর্য ফেরাতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কারের পাশাপাশি দুই সিটির ৫৫টি (উত্তরের ২৯টি ও দক্ষিণের ২৬টি) খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চুরি রোধে প্লাস্টিক বা লোহার ডাস্টবিনের বদলে দুই সিটি করপোরেশন নতুন ফাইবার বোর্ডের বিন স্থাপন করবে বলেও জানান তিনি। টিমগুলোর সমন্বিত ও কঠোর ভূমিকার ফলে আগামী এক-দুই মাসের মধ্যেই ঢাকার দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর