জাতীয়

দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রামে দুজন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহে একজন করে রয়েছেন। এই সময়ে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৭৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১২৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০০ এবং সন্দেহভাজন সংক্রমণ ২ লাখ ২১ হাজার ১৬৪ জন। এ ছাড়া এই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর