জাতীয়

দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তবে তাদের সেই সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, দেশে অনেক বছর পর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অ্যাপ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা আগেই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে যারা কাজ করেছেন, সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর