রাজনীতি

২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত। এরপর ২৮ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো সফল করতে দলের সকল শাখা এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবরের তাণ্ডব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। সেদিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দেশে দুই দশকের ফ্যাসিবাদের বীজ রোপিত হয়েছিল। দীর্ঘ সময় পরও এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি অবিলম্বে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর