সারাদেশ

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) বিকেলে তালসার পুলিশ ক্যাম্প সোর্সের তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করে কোটচাঁদপুর থানায় পাঠায়। খবর পেয়ে রাতে কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুমসহ স্থানীয় জামায়াত নেতারা থানায় গিয়ে জানান, হায়দার ২০২২ সাল থেকে তাদের দলের সক্রিয় কর্মী। তার ইয়ানতের রসিদ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ দাখিল করা হলে কোটচাঁদপুর থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা যাচাই করে তাকে পরিবারের কাছে ও জামায়াত নেতাদের জিম্মায় ছেড়ে দেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর