অপরাধ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড়

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

পরবর্তীতে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে মা-বাবার জেরার মুখে সে ঘটনাটি খুলে বলে।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চাপ দিলে তিনি অপরাধ স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ বাবা তাকে সপাটে চড় মারেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় উৎসুক জনতাও ওই শিক্ষককে মারধর করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার ও আটক করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর