বুধবার (২১ অক্টোবর) রাজারহাটে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তাঁর দেওয়া এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সারাদেশ
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
ওই অনুষ্ঠানে ইউএনও তানজিলা রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি জানানোর পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগ এবং নবম পে-স্কেলের মতো সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের প্রশংসা করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তবে অন্যান্য দাবির চেয়ে দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বলার বিষয়টিই বেশি সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে কক্সবাজারের ইউএনও থাকাকালে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন তানজিলা তাসনিম। অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি ও স্থানীয় বিএনপিনেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।