বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকাশিত ‘এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০৫০ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ জলবায়ু অভিবাসী হতে পারে: এডিবি
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের স্থানান্তর বাড়লে দেশের আবাসন, কর্মসংস্থান ও নগরসেবার ওপর মারাত্মক চাপ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের উপকূলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কার্যকর অভিযোজন ব্যবস্থা না নিলে ২১০০ সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় বন্যায় বার্ষিক আর্থিক ক্ষতি বেড়ে ৭৩৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমানে প্রায় ২৭ বিলিয়ন ডলার।
উপকূলীয় ক্ষতি বর্তমান পর্যায়ে সীমিত রাখতে এ অঞ্চলে বছরে ৯ থেকে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দিয়েছে এডিবি। সংস্থাটির মতে, এই অর্থ ব্যয় করা গেলে বছরে ১৭৮ থেকে ৩৬০ বিলিয়ন ডলারের ক্ষতি এড়ানো সম্ভব হবে। এডিবির জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের মহাপরিচালক ইয়েভগেনি ঝুকভ বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে দীর্ঘমেয়াদি, অভিযোজনযোগ্য ও ঝুঁকিভিত্তিক সমাধান গ্রহণের এখনই উপযুক্ত সময়।