জাতীয়

নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লটারির মাধ্যমে নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ পর্যায়ে ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীর বদলি-পদায়নের জন্য লটারি করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, আগস্টে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী এবং ১৬ আগস্ট ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনকে এ প্রক্রিয়ায় বদলি-পদায়ন করা হয়েছে। তবে মানবিক কারণে বিশেষ প্রয়োজন থাকলে আবেদন করার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের কথা জানিয়ে মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্প নিয়ে গণপূর্ত বিভাগের যে বদনাম হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এ অধিদপ্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নিয়ে কাজ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতীতের চাকরির রেকর্ড ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করেই পদায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রণালয় ও এর অধীন উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে ল্যান্ড ব্যাংক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জাকারিয়া তাহের। সরকারি জমির পরিমাণ, দখলে থাকা জমি এবং বেদখল জমি চিহ্নিত করে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ চলছে। আবাসন বরাদ্দের প্রক্রিয়াও ডিজিটাল করা হচ্ছে; চলতি সপ্তাহে এ-সংক্রান্ত প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সচিবালয় নতুন স্থানে নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রস্তাব নিয়ে সমীক্ষা চলছে। বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুত কাজ শুরুর প্রস্তুতি রয়েছে। প্রাথমিক ধারণাগত পরিকল্পনায় প্রায় ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গার কথা বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ে জায়গা ও পার্কিংয়ের সংকট রয়েছে। অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় অবকাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আগে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং এতে মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা এসেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর