জাতীয়

জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ১১টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রবাসীদের সঙ্গে আলোচনায় পাসপোর্ট সেবায় দালালচক্র ও দুর্নীতি, বিদেশে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়া এবং দূতাবাস থেকে সেবা পেতে ভোগান্তির মতো সমস্যা উঠে এসেছে। বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনসহ দেশে-বিদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সহজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসাসুবিধা, জমিজমাসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

বৈধ পথে রেমিট্যান্স পাঠালে তিন শতাংশ প্রণোদনার ব্যবস্থার কথা উল্লেখ করে নুরুল হক বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংককে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকটিকে সাধারণ ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত করা এবং প্রবাসী কার্ডের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে এ ব্যাংক থেকে তিন লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। দেশে ফিরে ব্যবসা, নতুন উদ্যোগ বা বাড়ি নির্মাণে প্রবাসীদের ঋণসুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অবৈধ প্রক্রিয়া বন্ধের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাঁদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। অভিবাসন খাতে গত পাঁচ দশকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরে তিনি বলেন, তরুণদের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

রামরুর তথ্য অনুযায়ী, গত তিন দশকে সংস্থাটি ১০০টির বেশি গবেষণা পরিচালনা করেছে, ১৩টি জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে অবদান রেখেছে এবং দেশের ২১ জেলায় অভিবাসীদের অধিকারভিত্তিক সেবা দিয়েছে। সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর