রাজনীতি

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ওই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়দের ডিলারশিপ বা কার্ড পাওয়ার ঘটনা দেখা গেছে। তাঁর দাবি, সরকার বেকার কার্ড চালু করলেও প্রভাবশালীদের পরিবারের সদস্যরা আগে সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা বর্তমান উপাচার্যকে চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড দেশকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা।

আরও পড়ুন

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর