বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক
তিনি বলেন, একই দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের বৈঠক হয়। বৈঠকে আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতেও উদ্যোক্তা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখা এবং ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।