সারাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশ গড়তে হবে। দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় এনে মনিটরিং টিমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন

মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব।

বিজ্ঞাপন

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর