রাজনীতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সচিব সজীব তানভীর জানান, মেঘমল্লারের শ্বাসকষ্ট কমেছে। ধীরে ধীরে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে। তার সচেতনতার মাত্রাও বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মেঘমল্লারের রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতি বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার উন্নতি হচ্ছে।

বিজ্ঞাপন

তার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন।

আরও পড়ুন

এর আগে ৮ সেপ্টেম্বর রাতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লারকে উদ্ধার করা হয়। বিষক্রিয়ার আশঙ্কায় স্টমাক ওয়াশের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর