একই সময়ে নতুন করে এক হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৯৫৪ জন।
জাতীয়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের একজন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। এর মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন
মৃত ১১১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫০ জন পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৭ জনের। এরপর খুলনায় ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬, ময়মনসিংহে ১২ এবং বরিশালে ১০ জনের মৃত্যু হয়েছে।