মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জাহেদ উর রহমান বলেন, বর্তমানে বিদ্যুৎ সংকটের বোঝা শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। অতীতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হলেও বর্তমান সরকার সে নীতি থেকে সরে এসেছে।
তিনি বলেন, জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে। সংকটের কারণে সবাইকে কমবেশি ভোগান্তি পোহাতে হলেও এটি দীর্ঘস্থায়ী হবে না।
আরও পড়ুন
সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে। এতে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে লোডশেডিং নিয়ে প্রকাশিত দাবির প্রকৃত তথ্যও প্রকাশ করা হবে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আগামী সপ্তাহে সংশ্লিষ্ট ডেটা দেওয়া হতে পারে।