আন্তর্জাতিক

চার দিনের চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

সুপার এডমিন প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিমানবন্দরে স্বাগত জানানোর সময় পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং ও বেইজিংয়ে নিযুক্ত ইসলামাবাদের দূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শাহবাজের এই সফরের উদ্দেশ্য জানিয়ে ইসলামাবাদের এক বিবৃতিতে বলা হয়, হাংঝৌতে ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’ (সিপিসি)-এর ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠক চলাকালীন শাহবাজ শরিফের উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে চীনের ঝেইঝিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।

আরও পড়ুন

এছাড়া ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, দুই দেশ এখন বাস্তবমুখী, জনমুখী এবং উন্নয়নমুখী সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রধানমন্ত্রী চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন এবং আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর