সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
জাতীয়
২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অবসর-সংক্রান্ত সব ধরনের প্রাপ্য সুবিধা ভোগ করবেন।
আরও পড়ুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা বিতর্কের মধ্যে ওই সময় দায়িত্ব পালনকারী প্রশাসনের একাধিক কর্মকর্তাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই সরকারের এ সিদ্ধান্ত এলো।