জাতীয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদের সাউন্ড সিস্টেমকে আরও আধুনিক, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন উন্নত সাউন্ড প্রযুক্তি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সম্ভাব্য কারিগরি বিকল্প, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা এবং সংসদ ভবনের বিদ্যমান অবকাঠামোর সঙ্গে নতুন ব্যবস্থার সমন্বয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন

এ সময় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদীয় অধিবেশন পরিচালনায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা এ বিষয়ে মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও অংশ নেন।

উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর